বাকলিয়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকার বলিরহাট মাঠ থেকে হাসপাতালে আনার সময় নুরুল ইসলাম নাহিদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সোয়া ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম চান্দগাঁও থানার চেয়রম্যানঘাটা এলাকার মৃত আকবর আহম্মদের ছেলে। তিনি পরিবহন কোম্পানি হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজর।
সিএনজি অটোরিকশা চালক মো. আরিফ জানান, শাহ আমানত ব্রিজ এলাকার বলিরহাট মাঠ থেকে কয়েকজন লোক একটি সিএনজি অটোরিকশায় তুলে দুইজন ব্যক্তি এক কিলোমিটার আসে। তারপর সেখান থেকে এক নারীসহ নতুন চান্দগাঁও থানা এলাকায় এসে গাড়ি থেকে দুইজন নেমে পালিয়ে যায়। পরে অসুস্থ ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, অসুস্থ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নুরুল ইসলামকে বৈদ্যুতিক শর্ট ও পাশবিক নির্যাতন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।