খুলনায় ট্রেনের ধাক্কায় নৈশপ্রহরী নিহত


খুলনা নগরীর দৌলতপুর বাজার এলাকায় ঢাকাগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৮) নামের এক নৈশ প্রহরী নিহত হয়েছে।

রবিবার (৩ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খবির আহমেদ জানান, নগরীর দৌলতপুর বাজার এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় খুলনা থেকে ঢাকাগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন নৈশপ্রহরী মোজাম্মেল হক। পরবর্তীতে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.