বান্দরবানে অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু
মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে জারা হক (২২) নামে একজন পর্যটকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তিনি ঢাকা গুলশান সাঈদ নগরের বাসিন্দা মোঃ আলম এর কণ্যা।
মৃত জারা হক এর বন্ধু মোঃ নিহাল (২২) এর সাথে কথা বলে জানা যায় যে বান্দরবান সদর মেঘলাস্থ গ্রীনপিক রিসোর্টে তার বন্ধু জারা হকসহ তিন বন্ধু মিলে গত ৬ জুন উঠেছিলেন।
ঢাকা হতেই নিয়ে আসা বিদেশী মদ জারা হক সহ তার বন্ধুরা মিলে অতিরিক্ত মদ্যপান করার কারণে জারা হক এর শ্বাসকষ্ট শুরু হয় এবং অসুস্থ হয়ে পরে।
সকাল থেকে শ্বাসকষ্ট সমস্যা বেড়ে যাওয়ার কারণে প্রথমে তার জারার বন্ধু নিহাল ও বন্ধু আসিফ হোসেন তারা দুজনে মিলে জারা হক কে নগরীর হিলভিউ হসপিটালে নিয়ে নিয়ে আশে।
তার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হিলভিউ হাসতাল থেকে তারা বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী
সিভিল সার্জন জানান, বর্তমানে লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
সদর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মীর্জা জহির উদ্দিন জানান, লাশ মর্গে আছে জারা হকের দুই বন্ধু মোঃ নিহাল ও তার বন্ধু আসিফ হোসেন বান্দরবান সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন।