চির সবুজ জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর জন্মদিন আজ


কে এম রাজীব : এখনো পর্যন্ত শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে চির সবুজ জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর “তোরে পুতুলের মত করে সাজিয়ে” এই গানটি। শুধু তাই নয় এখনো সেই দিন গুলো মনে করিয়ে দেয় তাঁর গাওয়া ‘তুমি রোজ বিকেলে’ ‘যেখানে সীমান্ত তোমার’ এর মতো গান গুলো। আজ ১ জুন চিরসবুজ এই জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ (তুলতুল) এর জন্মদিন। আজকের এইদিনে দৈনিক প্রিয় বাংলাদেশ ও চট্টগ্রাম নিউজ পরিবারের পক্ষ থেকে শিল্পীর প্রতি অনেক অনেক শুভেচ্ছা।

কুমার বিশ্বজিৎ বাংলাদেশের সংগীত জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সম্মানি ব্যক্তিদের একজন। তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীত শিল্পী ও সংগীত পরিচালক। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তিনি শুধু আধুনিক নয় চলচ্চিত্রের গানে অনেক অবদান রেখেছেন গুণী শিল্পী কুমার বিশ্বজিৎ। এখনও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন তিনি। গানের প্রতি ছিল তার অগাধ টান। হিন্দু ধর্মালম্বী পরিবারে বেড়ে ওঠায় কীর্তন ও শ্যামা সংগীত শোনার সুযোগ ছিল। তার বিশ্ব সঙ্গীতের উৎস ছিল রেডিও। এভাবে গান শুনতে শুনতে একসময় শেখার প্রতিও আগ্রহ জন্ম নেয় কুমার বিশ্বজিতের।

উল্লেখ্য, ১৯৬৩ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন কুমার বিশ্বজিৎ। তার শৈশব কেটেছে চট্টগ্রামে। বাংলা আধুনিক কিংবা চলচ্চিত্রের গানে দীর্ঘ চার দশক ধরে কণ্ঠ দিচ্ছেন কুমার বিশ্বজিৎ। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন এবং এখনও নিয়মিত গান গেয়ে যাচ্ছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। আধুনিক সমসাময়িক, লোকসঙ্গীত ও জীবনমুখী গান নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন কুমার বিশ্বজিৎ। এছাড়া ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ ‘তুমি রোজ বিকেলে’ ‘যেখানে সীমান্ত তোমার’ ‘শিকারি’ ‘ও ডাক্তার’ আমি নির্বাসনে যাবো না’ ‘সুখ ছাড়া দুঃখ’ দুঃখ ছাড়া সুখ ‘ তাঁরা ভরা রাত’ আমার হাজার চাওয়া নেই’ ‘ইতিহাস’ ‘জ্বালাইয়া প্রেমের বাত্তি’ বাজাও রাম লাল’ প্রেম এক লটারি ‘ ‘অন্তর জ্বলে’ ‘একটা চাঁদ ছাড়া রাত’ সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে শিল্পী কুমার বিশ্বজিতের।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.