রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধা নিহত


রাঙ্গামাটি সদর উপজেলায় বন্য হাতি আক্রমনে তাপসি চাকমা (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।

সোমবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৪ টায় দিকে উপজেলার ১ নং জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বাড়ীতে বন্যহাতি হামলা করলে ঘটনা স্থলে বৃদ্ধার মৃত্যু হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা।

নিহত বৃদ্ধা ওই এলাকার গোপাল চন্দ্র চাকমা স্ত্রী। স্থানীয় গ্রামবাসী জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীঘদিন ধরে একটি বণ্যহাতীর পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ডুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে। এত মানুষ আতংকে দিন কাটাচ্ছে। জীবতলীতে গত কয়েক বছরে বণ্য হাতীর আক্রমনের ঘটনা ঘটেছে এবং বেশ কেয়েকজন লোক মারা গেছে বলে তারা জানান।

জীবতলী ইউপির মেম্বার ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতির আক্রমনের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা গেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.