সিআরবিতে সড়কের রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক


চট্টগ্রাম নগরীর টাইগার পাসের সিআরবি এলাকার মোহাম্মদ ইউসুফ চৌধুরী সড়কে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উপরের সড়কের রেলিং ভেঙে নিচের সড়কে পড়ে গেছে।

শুক্রবার (২৭ মে) ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, ট্রাকটি মুন্সিগঞ্জ থেকে আলু নিয়ে নগরীর রেয়াজউদ্দিন বাজারে যাচ্ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাকের আলুর বস্তাগুলো মিনিট্রাকে করে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় আড়তদাররা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.