ফটিকছড়িতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার


ফটিকছড়িতে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় সানজিদা নাচরিন লিমা (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সকাল ৯ টার দিকে পুলিশ এসে লাশ নিচে নামিয়ে আনে। লাশের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের খাজিরখীল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু ঐ এলাকার প্রাবাসী রহিমের স্ত্রী। তাদের ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

নিহত লিমার পরিবারের দাবী যৌতুকের কারণে শ্বশুর বাড়ির লোকজন মিলে লিমাকে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে।

নিহতের পারিবার সূত্রে জানাযায়, ২৩ মে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে লিমার দেবর তার ভাইকে ফোন করে জানায় লিমা খুব অসুস্থ তাড়াতাড়ি আসতে হবে। এর পর তারা গিয়ে দেখে খাটের উপর হাটু মোড়ানো অবস্থায় লাশ ঝুলানো রয়েছে।

এ বিষয়ে লাশ উদ্ধারকারী ফটিকছড়ি থানার এস আই ইমাম হোসেন বলেন, ঝুলানো অবস্থা থেকে লাশ উদ্ধার করা। লাশের শরীরে একাধিক জখম রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.