লোহাগাড়ায় আসামির দায়ের কোপে কব্জি গেল পুলিশ সদস্যের


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশসহ ৩ জন।

আজ রোববার (১৫ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনি (২৮), কনস্টেবল শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় আবুল কাশেম (৪০)।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোছাম্মৎ নাছিমা জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি স্থানীয় কবির আহমদকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়ি ঘেরাও করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ তার বাহিনীকে খবর দেয়।

এ সময় তারা দ্রুত ঘটনাস্থলে এসে ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে। এতে ধারালো দায়ের কোপে কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে গেছে।

পুলিশ আরও জানায়, স্থানীয় আবুল কাশেম ও কনস্টেবল জনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের প্রচেষ্টা চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.