রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বজ্রপাতে মো. জমির উদ্দিন (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত জমির উদ্দিন ওই ইউনিয়নের সুফী পাড়া গ্রামের মো. সরু মিয়ার ছেলে।
আজ সোমবার (৯ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হওয়ার আগেই ধান কাটার জন্য জমিতে নামেন জমির। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নূরুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।