বাকলিয়ায় কবরস্থান উদ্বোধন ও ইফতার সামগ্রী বিতর অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে দেশের প্রতিটি অঞ্চলে যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তার মধ্যে মৃত ব্যক্তিদের দাফন এবং সৎকারে মসজিদ, কবরস্থান, শ্বশান, মন্দির সংস্কারের বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছেন তা অব্যাহত থাকবে। তিনি জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবে।
সোমবার (২৭ মার্চ) রাতে বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল বড় কবরস্থান এলাকায় খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও গণ কবরস্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানি সত্যিকারের একজন মানবিক মানুষ। ওনার এধরনের মহত কাজের জন্য উনাকে আমি ধন্যবাদ জানাই। উনি একজন সফল রাজনীতিদ। আমি যতটুকু জানি উনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এসময় মন্ত্রী উপস্থিত নেতা কর্মীদের মো. ইউনুস কোম্পানিকে রাজনৈতিক কর্মকান্ডে সহযোগিতা করার আহবান জানান।
খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব মো. ইউনুছ কোম্পানির সভাপতিত্বে, খাজা গরীবে নেওয়াজ ফাউন্ডেশনের সদস্য ও পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সোলাইমান হোসেন রাজুর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাহাবউদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনসারুল হক, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী। এসময় ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।