ফটিকছড়িতে কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে মো. সুমন (৩০) নামে এক কাঠ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ মার্চ (বুধবার) সকাল ১১টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লম্বাটিলা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমন উপজেলার জাফত নগর ইউনিয়নের মুহাম্মদ মানিকের পুত্র। সে দীর্ঘ দিন ধরে পরিবার নিয়ে ঐ এলাকায বসবাস করে আসছিল।
স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ রমজান আলী বলেন, পেশায় কাঠমিস্ত্রী ছিলেন সুমন। গতকাল মঙ্গলবার সকালে সে কাজের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন দুই মেয়ে, এক ছেলের জনক।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা দেওয়ান শামস উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। লাশের মাথার বাম পাশে একটি বড় ধরণের আঘাতের চিহ্ন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।