জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিবসটি বিন্ম্র শ্রদ্ধার সাথে পালন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন আওতাধীন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭) মার্চ বিকেলে বাকলিয়া থানাধীন রাহাত্তারপোল বড় কবরস্থান এলাকায় ওয়ার্ড আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির নিজ বাস ভবন প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বাদে আসর শিশু কিশোর ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা, বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা, মিলাদ মাহফিল, দোয়া প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রতিটি বাঙালীর কাছে আনন্দের ও গৌরবের।জাতির পিতা ছিল সাহসী, সৎ ও দেশপ্রেমিক নেতা। তিঁনি সবসময় দেশের মানুষের কথা বলতেন। দেশের মানুষের জীবন-মান উন্নয়নের কথা চিন্তা করতেন। বঙ্গবন্ধুর মতো সাহসী নেতা পেয়েছিলাম বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে।
পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আহবায়ক আলহাজ্ব ইউনুছ কোম্পানির সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী নেওয়াজ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য কমিটির সদস্য আবদুল জব্বার খন্দকার, মোঃ আনোয়ার, তৌহিদুল ইসলাম সোহেল, অধ্যাপক সোলাইমান হোসেন রাজু , আনিস উদ্দিন পিন্টু ,ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরোয়ার উদ্দিন, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ১নং ইউনিট সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হারুন, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সরোয়ার আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সহ সাধারণ সম্পাদক এম ইলিয়াছ চৌধুরীসহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগ ও আরও অনেকেই।
কেএমরা/ পিবি।