জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে কালেরকণ্ঠ শুভসংঘ
নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম গণমাধ্যম কালেরকণ্ঠ শুভসংঘের ব্যাতিক্রমী ও দায়িত্বশীল আয়োজনে কর্ণফুলী শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস জাঁকজমক ভাবে পালন করেছেন।বৃহস্পতিবার ( ১৭ মার্চ) উপজেলার শাহ আমানত টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কেটে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন শেষে এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহীনা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে শাহীনা বলেন, শুভসংঘ মূলত একটি পাঠক সংগঠন হলেও সারা দেশে এই সংগঠনটি শিক্ষা, শিশু কিশোর ও সামাজিকসহ বিভিন্ন কর্মকান্ডে অবদান রাখছেন। তারই ধারাবাহিকতায় কর্ণফলীতে কালেরকণ্ঠ শুভসংঘ সংগঠনের উদ্যোগে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের মাঝে কিছুটা সময় অতিবাহিত করে নিজেকেও ধন্য মনে হলো।’
শুভ সংঘের নবগঠিত কমিটির সভাপতি শারমিন মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারহান উদ্দীন’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সামাজিক সংগঠক লায়ন মো: জসীম উদ্দীন, সমাজসেবক ছাদেক শিকদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, কালের কন্ঠ কর্ণফুলী প্রতিনিধি সুমন শাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্মনসাধারণ সম্পাদক নুর মোহাম্মদ দৌলত ,মহিলা সম্পাদিকা পম্পি রানী নাথ, মোঃ এমদাদ হোসেন রুবেল,মোঃ মহিউদ্দীন আলাভী, আয়াস ও মানিক।