জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারী কর্মচারী সমিতি’র আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৩টায় আদালত ভবনস্থ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মোঃ শরিফ উল্লাহ।

সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক হাওলাদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি নুর মোহাম্মদ, সহসভাপতি সৈয়দ নিজাম উদ্দিন, সহসভাপতি বাবুল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক এম.এ হাসান মোঃ মনিরুল ইসলাম, সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, অর্থ সম্পাদক মোঃ আলমগীর, সহ-অর্থ সম্পাদক মোঃ আবদুল মজিদ, ওসমান গণি, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, সদস্য আমির হোসেন, মোঃ কফিল উদ্দিন, মোঃ মফিজুর রহমান, মোঃ আবদুল কাদের, মোঃ ছাবের হোসেন, আহমদ জালাল, মোঃ সাফায়েত উল্ল্যাহ, মোঃ নাছির, মতিলাল দত্ত ও জালাল আহমদ। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভার পূর্বে চট্টগ্রাম কোর্ট হিলে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.