বান্দরবানে গাছ বোঝাই ট্রাক উল্টে আহত ৭
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় মুরুং বাজার এলাকায় পাইখং ঝিরি ব্রিজ সংলগ্ন এলাকায় ১৬ই মার্চ বুধবার দুপর ১২ টার দিকে রুমা থেকে আসার পথে গাছ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে চালক হেলপার সহ ৬-৭ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এদিকে দুর্ঘটনার বিষয়ে মুরঙ্গ বাজার পুলিশ ক্যাম্প কমান্ডার (আইসি) জাকের আহাম্মদ সিকদার বলেন, আমি দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই এবং আহত ব্যাক্তিদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।