হবিগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুইজন ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আরেকটি বাস এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুই ব্যক্তি মারা যান। হাসপাতাল গিয়ে মারা যান আরও দুইজন।

জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে মহাসড়কের উলুকান্দি এলাকায় হাইওয়ে পুলিশ একটি মালবোঝাই ট্রাককে ধাওয়া করে। ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। তখন পেছন দিক থেকে আসা আরেকটি বাস দুর্ঘটনাকবলিত বাসটিকে ধাক্কা দেয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.