নগরীতে ব্যাটারি চালিত রিক্সায় গুরুতর আহত ফোর এইচ গ্রুপের ফেব্রিক্স ইঞ্জিনিয়ার
নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে চলাচল নিষিদ্ধ ব্যাটারি চালিত রিক্সার আঘাতে গুরুতর আহত হয়েছেন ফোর এইচ গ্রপের ফেব্রিক্স ইঞ্জিনিয়ার স্বপ্নীল বড়ুয়া পার্থ (২৬) নামের এক ব্যক্তি। বুধবার (৯ মার্চ) সকাল ১০ টায় নগরীর বায়েজিদ থানাধীন চা বোর্ড’র সামনে তিনি এ দূর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা ও স্বজনরা পার্থকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও পরবর্তীতে দ্রুত চিকিৎসার প্রয়োজনে স্বজনরা তাকে নগরীর ও আর নিজাম রোডস্থ বেসরকারি হাসপাতাল রয়েল হসপিটালে ভর্তি করান। এবং ঘটনাস্থল থেকে ব্যাটারি চালিত রিক্সাটি পুলিশ থানায় নিয়ে যান।
জানা যায়, আহত পার্থ মোটরসাইকেল নিয়ে সকাল ১০টায় তার কর্মস্থলে যাওয়ার পথে বায়েজিদ থানাধীন চা বোর্ডের সামনে বেপরোয়া গতিতে আসা ব্যাটারি চালিত রিক্সা তাকে ধাক্কা দিয়ে ফেলে গুরুতর আহত করে। পরে স্বজনরা ও স্থানীয়রা মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রিক্সাটি আটক করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ থানায় নিয়ে যায় বলে জানা যায়।
দূর্ঘটনার বিষয় জানতে চাইলে বায়েজিদ থানার উপপরিদর্শক মোঃ বশির বলেন, যেহেতু ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিষিদ্ধ। তবুও তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অলিগলিতে এবং মাঝে মাঝে সড়কে ও চলাচল করে। আমরা ব্যাটারি রিক্সাটি আটক করেছি। দূর্ঘটনার বিষয়টি আমি শুনেছি এবং ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন আছে তাও জেনেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেএমরা/ পিবি।