চেক প্রতারণা মামলায় পলাতক আসামি ববিতা কারাগারে


নিজস্ব প্রতিবেদকঃ চেক প্রতারণা মামলায় দীর্ঘদিন পলাতক থাকলেও অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন সাজা পরোয়ানা আসামী ববিতা বড়ুয়া। সোমবার (৭ মার্চ) সকাল ১১ টায় নগরীর লাভ লেইনস্থ আবেদীন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ববিতা বড়ুয়াকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেফতারকৃত ববিতা বড়ুয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। ববিতা বড়ুয়া তিন পার্বত্য জেলায় বিভিন্ন এনজিও কার্যক্রম পরিচালনা করতেন এবং সাধারণ মানুষকে লোন নিয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।তিনি বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়াও ববিতা বড়ুয়া ক্ষমতাসীন দলের রাজনৈতিক অঙ্গসংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন বলেও জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে ২০২১ সালে তার বিরুদ্ধে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন আদালত। ওইসব মামলায় তাকে ২০ লাখ টাকা অর্থদন্ডও করা হয়। এবিষয়ে কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, চেক প্রতারণার অভিযোগে তিন মামলায় সাজা পরোয়ানা মূলে পলাতক আসামি ববিতা বড়ুয়াকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে মহানগর যুগ্ম দায়রা জজ আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কেএমরা/ পিবি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.