বান্দরবানে ধর্ষণের পর নারীকে গলা কেটে হত্যা
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নে ৮নং ওয়ার্ড, মহিলা কার্বারী পাড়া চুই রং মা মার্মা (৩৯) স্বামী থুই সা প্রু মার্মা নামের এক নারীকে ধর্ষণের পর হত্যার খবর পাওয়া গিয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে মহুিলা চুই রং মা মার্মা জুম চাষ করতো সেখানে একটি জুমঘরে কাঠ, হলুদ রাখতো। তার জুমঘরে অং চিং মার্মা নামে একজন জুমঘরে গাছ কাটার শ্রমিক হিসেবে দায়িত্ব পালন করত। সন্দেহ করা হচ্ছে গাছ কাটার শ্রমিকেরা চুই রং মা মার্মা কে ধর্ষণ করে হত্যা করে থাকতে পারে।
এ বিষয়ে নোয়াপতং ইউনিয়ন চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, গত ৩ মার্চ চুই রং মা মার্মা প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে জুমঘরের উদ্ধেশ্যে বের হন। কিন্তু সন্ধ্যা অবধি বাড়ীতে না ফেরার কারণে তার সন্তানেরা খোঁজাখুজি করে শেষে জুম ঘরের পাশে রাত ৮:৩০ ঘটিকার সময় গলা কাটা লাশ খুঁজে পায়। পরে পুলিশকে খবর দিলে চুই রং মা মার্মা লাশ উদ্ধার করে।
হত্যার বিষয়ে রোয়াংছড়ি ভারপ্রাপ্ত কর্মর্কতা আব্দুল মান্নান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানার কম্পাউন্ডে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।