চট্টগ্রামে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত


কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম ও মহান আত্মত্যাগ স্মরণে চট্টগ্রামে আয়োজিত হয় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২২’।

মঙ্গলবার (১ মার্চ)সকাল ১১ টায় নগরীর জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে দিবসটি উপলক্ষে সম্মাননা প্রদান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার)।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম, মোহাম্মদ মুসলিম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, টুরিস্ট পুলিশ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম, মোজাফফর আহমদ, মহানগর ইউনিট কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম।

কর্মসূচির শুরুতে সশস্ত্র অভিবাদনসহ মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে আত্মদানকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় চট্টগ্রাম পুলিশের বিভিন্ন ইউনিট যথাক্রমে সিএমপি, চট্টগ্রাম রেঞ্জ, আরআরএফ, এপিবিএন, শিল্প, হাইওয়ে, রেলওয়ে, পিবিআই, র‌্যাব, ট্যুরিস্ট এবং নৌ-পুলিশের ইউনিট প্রধানসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.