৭২ বছর পর নিজস্ব ঠিকানায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়

সীমানা নির্ধারণ করে দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী


দীর্ঘ অর্ধ শতাব্দিরও বেশি(প্রায় ৭২ বছর) সময় পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের নিজস্ব ঠিকানা হতে যাচ্ছে। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামস্থ ওয়্যারলেস কলোনী সংলগ্ন এলাকায় রেল থেকে বরাদ্দকৃত ভূমিতে নব আঙ্গিকে নির্মিত হতে যাচ্ছে ডিআইজির নিজস্ব কার্যালয়।

রেলের এই জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করার পর মঙ্গলবার(২৪ ডিসেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম আলোচিত এই কার্যালয়ের সীমানা নির্ধারন প্রক্রিয়ার উদ্বোধন করেন।

এই সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম, পিপিএমসহ চট্টগ্রাম রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের জন্য ওয়্যারলেস কলোনি সংলগ্ন রেলের জমি বরাদ্দ দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে পুলিশের এই শীর্ষ কর্মকর্তার কার্যালয় খুলশী থানা সংলগ্ন এলাকায় ভাড়া ভবনে চলছি। নিজস্ব ভবন না থাকায় পুরো বিভাগে কার্যক্রম চালাতে গিয়ে নানান ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে। এ অবস্থায় ডিআইজির নিজস্ব ভবন স্থাপনের জন্য সরকারের কাছে জমি চাইলে রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ওয়্যারলেস কলোনি সংলগ্ন রেলের জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে ডিআইজির কার্যালয়ের জন্য বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়।

এরপর আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি জায়গার সীমানা নির্ধারণ করে দেন আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে। সীমানা নির্ধারনের মধ্যদিয়ে এখন আনুষ্ঠানিক ভাবে নির্মাণ প্রক্রিয়া শুরুর পালা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.