মহান শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সালাম, রফিক, জব্বর, বরকত, মশিউর সহ রাষ্ট্রভাষা বাংলার জন্য বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ। সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে পর্যায়ক্রমে নগরীর মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির নেতৃত্বে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ, ওয়ার্ড সদস্য আব্দুল জব্বার, সরোয়ার উদ্দিন, টুটুল ভট্টাচার্য, এহেসানুল হক টিটু, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, এয়ার মোহাম্মদ, মোঃ সানাউল্লাহ, মোঃ ওয়াজেদ। উপস্থিত ছিলেন, ১ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হারণ, ২ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়া, ৩ নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া, সহসভাপতি এবাদুল হক বাহাদুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সহসাধারণ সম্পাদক এম ইলিয়াস চৌধুরী, উজ্জ্বল ভট্টাচার্য আবদুল জলিল, আবুল বশর, জামাল উদ্দিন, আবদুল লতিফ সহ ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার ঘাটতি নেই। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র্যাব, সোয়াটের টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট মোতায়েন করা হয়েছে।
কে এম রাজীব /পিবি।