আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সিএমপি


নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিক শহীদ সালাম, রফিক, জব্বর, বরকত, মশিউর সহ সকল শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে তিনি নগরীর মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ মাঠ শহীদ মিনার প্রাঙ্গনে এবং পরে দামপাড়াস্থ পুলিশ লাইন্স শহীদ মিনার প্রাঙ্গণে সিএমপি’র পক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শা মি নুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সর্বস্তরের পুলিশ সদস্য।

এসময় সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে সে লক্ষ্য শহীদ মিনার এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

কে এম রাজীব / পিবি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.