আওয়ামীলীগ সরকার জনগনের সরকার: পার্বত্য মন্ত্রী


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রবিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও তত্বাবধানেনির্মিত হারগেজা মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।

পরে মন্ত্রী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জনসভায় যোগ দেন। ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জনসভায় লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে হাজার হাজার মানুষের ঢল নামে। হারাগাজা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন দুরদুরান্ত থেকে আশা হাজার সাধারন জনতা।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার নাছির উদ্দীন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য, আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল হক, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, এলজিইডি বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দিন সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আওয়ামীলীগ সরকার জনগনের সরকার আর তাই আগামীতেও আপনারা আওয়ামীলীগের সাথে থাকবেন, জননেত্রী শেখ হাসিনার সাথে থাকবেন।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, গত সময়ের চেয়ে বর্তমানে পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান অনেক উন্নত হয়েছে। শিক্ষা, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের ফলে পাহাড়ে উন্নয়নের সুবাতাস বইছে। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনসাধারনের পাশে থেকে কাজ করার পরামর্শ দেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.