চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ


গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। তবে এ দিন করোনায় মারা যায়নি কেউ।

রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩ ল্যাবে ২ হাজার ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০ জনই নগরীর বাসিন্দা।

বাকি ২৩ জনের মধ্যে পটিয়ার ১, রাউজানের ২, ফটিকছড়ির ২, হাটহাজারীর ২, সীতাকুণ্ডের ১, মিরসরাইয়ের ১৪ ও সন্দ্বীপের ১ জন রয়েছেন।

এর আগে শনিবার চট্টগ্রামে ৬৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৬৬০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.