দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে নাফেরার দেশে চলে গেলেন ডা. সামিনা


নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে দীর্ঘ প্রায় ৭২ ঘন্টা মৃত্যুর সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেছেন গত মঙ্গলবার কাজীর দেউড়ি রেডিসন ব্লু এর সামনে সড়ক দুর্ঘটনায় আহত ডা. সামিনা আক্তার (৪০)। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান। ডা. সামিনা আক্তার ছিলেন বেসরকারি সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) বিশেষজ্ঞ।

ডা. সামিনা আক্তার ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক ছাত্রী। তাঁর স্বামী মীর ওয়াজেদ আলীও একজন ডাক্তার। তিনি তাঁর স্বামী মীর ওয়াজেদ আলী ও দুই সন্তান মেয়ে রাফা ওয়ালিয়াহ ও ছেলে মীর ওয়ালিফকে নিয়ে মেহেদিবাগে থাকতেন। ডা. সামিনা আক্তারের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘাতক অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.