রেলওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়।
আজ (১২ ফেব্রুয়ারি) শনিবার চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই (নিরস্ত্র) এনামুল হক রাসেল সংগীয় ফোর্সসহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে স্টেশনের ৪ নাম্বার প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের নীচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোহাম্মদ শান্ত (২৪), পিতা-মোহাম্মদ বাবুল, মাতা-রেহেনা আক্তার, সাং-হাজিপুর (হাচন আলী বেপারির বাড়ী), পোস্ট-ছানু মিয়ার স্কুল, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী। বর্তমানে- জসিম হাজারীর বাড়ী, আতুরডিপু, আমীন কলোনী, থানা-বায়েজিদ, (সিএমপি) চট্টগ্রাম বলে জানায় থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী শান্ত’র দেহ তল্লাশিকালে তার জিন্স প্যান্টের সামনের ডান পকেটের ভিতরে সাদা পলিথিনে উপরে কালো রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৮০০ পিস হালকা গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়।