সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৩


চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ১৩ রাউন্ড খালি খোসা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনগত ৩টায় উপজেলার খাগরিয়া মোহাম্মদ খালী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মো. জামাল উদ্দিন (৫০) ও তার দুই সহযোগী ইয়াছমিন আক্তার (৩২) এবং মো. লোকমান (৩২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গত (৭ ফেব্রুয়ারি) সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্রে ব্যাপক নাশকতা চালায় দুর্বৃত্তরা। এ সময় ১১ বছর বয়সী এক কিশোরসহ দুই জন নিহত হয়। এরপর থেকে ছায়াতদন্তে নামে বাংলাদেশ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ৭)।

তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়ায় নাশকতার সঙ্গে জড়িতদের ধরতে ওই এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারি করে র‌্যাব। এক পর্যায়ে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে অস্ত্রসহ মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় নির্বাচনি সহিংসতার সহযোগিতার দায়ে ইয়াসমিন আক্তার ও মো. লোকমানকেও গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৪টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.