সাইনবোর্ড বাংলায় না লেখায় চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর জিইজি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড না লেখায় জিইসি মোড়স্থ ফ্লেভার্রস প্রিমিয়ার সুইটসকে ৫ হাজার, জেন্টেল পার্ককে ২ হাজার, আহেলি রেস্টুরেন্টকে ২ হাজার ও ওয়াসা মোড়ের সিজলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে কাজীর দেউরি বাজারের ৪ দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।