দেশ ও সমাজকে বদলে দিতে পারে আদর্শ পিতা মাতার সুশিক্ষায় শিক্ষিত সন্তানরা


কে এম রাজীবঃ মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেক পিতা মাতাকে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক সন্তানদের নিয়ে পিতা মাতার একটা স্বপ্ন থাকে। সন্তানরা পিতা মাতা, দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যত। এদের দেশ ও সমাজ সেবার উন্নয়নে জাগ্রত করে তুলতে হবে। এদেশ এ সমাজ বদলে দিতে পারে আদর্শ পিতা মাতার সুশিক্ষায় শিক্ষিত সন্তানরা। আজ যারা নবীন আগামীতে তারা প্রবীন তেমনি আজকে প্রজন্ম যারা তারা আগামী দিনের ভবিষ্যত।

বর্তমানে কিশোর গ্যাং, মাদক, ছিনতাই, ধর্ষণ, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে কিশোর যুবকদের মধ্যে অনেকে জড়িত হতে দেখা যায় এবং এতে জনমনে ভীতিও বিরাজ করে। দেশ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কুমানসে লিপ্ত রয়েছে স্বাধীনতা বিরোধীদের রক্ত কণিকা, যারা সমাজের আনাচে কানাচে অপরাধীদের লালন পালন করে বড় ভাই নামধারী হয়ে থাকতে চায়। সমাজে এসব কিশোর যুবকদের অপরাধ কর্মকান্ডকে প্রতিহত করতে হলে সমাজের সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে পিতা মাতাকে। প্রত্যেকে রাখতে হবে সন্তান কোথায় যায় কি করে। সমাজ যেন ধ্বংসের পথে না যায় সে দিখে লক্ষ্য রাখতে হবে সমাজের সচেতন ব্যক্তিদের, রুখে দাঁড়াতে হবে মাদক, সন্ত্রাস, ছিনতাই ধর্ষকদের বিরুদ্ধে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক, সন্ত্রাস, দূর্নীতি দমনে কঠোর অবস্থানে। অপরাধ দমনে, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি পাড়া মহল্লায় গঠিত করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। তবুও অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ে। আমি মনে করি এসবের জন্য দায়ী অসচেতন অভিভাবক এবং সমাজে দায়িত্বহীন ব্যক্তি যারা আছেন তারা। সমাজ কিন্তু অপরাধীদের চেয়ে নষ্ট হয় বেশি, যারা অপরাধীদের লালন পালন করে তাদের কারণে। যারা অপরাধীদের বাঁধা প্রদান করে না তাদের কারণে। অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের প্রত্যেক ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হলে, বঙ্গবন্ধুর সোনার বাংলায় অপরাধ, দূর্নীতি মুক্ত করতে হলে, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা প্রয়োজন।তাহলে এদেশে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র আর অপরাধ কর্মকান্ড সৃষ্টি করার কুমানসে ঘাপটি মেরে বসে থাকার সুযোগ পাবেনা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.