পশ্চিম বাকলিয়ায় শ্রমিক নেতা বাতেন মিয়া আর নেই
নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডস্থ শান্তিনগর এলাকায় শ্রমিক নেতা মোহাম্মদ বাতেন মিয়া ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ৮টার সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি কয়েদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার বাদে জুমা বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন কালাম কলোনিতে মরহুমে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
তার অকাল মৃত্যুতে অত্যন্ত মর্মাহত ও গভীরভাবে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব মোহাম্মদ শহিদুল আলম। শোক প্রকাশ করেছেন সংরক্ষিত কাউন্সিলর শাহীন আক্তার রোজী, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দরা। সকলে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।