আনোয়ারায় সড়ক‌ দূর্ঘটনায় নিহত এক


রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের লাবিবা কনভেনশন হল সংলগ্ন পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাম আবদুর রহমান(২৪)। পেশায় তিনি একজন মেকানিক। সে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার আবদুল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার সময় হঠাৎ করে দক্ষিণ দিক থেকে আসা যাত্রীবাহী সানলাইন বাস ও উত্তর দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

নিহতের মেজ ভাই গোলাম রহমান বলেন, দুপুরে ছোটভাই বাসাই আসার কথা ছিলো। জুমার নামাজ শেষে বাসাই আসি এর কিছুক্ষণ পর ফোন পাই আমার ভাই আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করছে। ঘটনাস্থলে এসে ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই। কিন্তু তার মোবাইল, টাকা পয়সা, কাগজ পত্র কিছু পাইনি সব চুরি হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.