নগরীর হালিশহরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফরিদ মাহমুদ


নিজস্ব প্রতিবেদকঃ নগরীর উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন তিনি। এসময় সম্প্রতি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া চার পরিবারের বসতভিটা ঘুরে দেখেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ টাকা, শুকনো খাবার ও শীতবস্ত্র উপহার দেন তিনি।

পরিদর্শনকালে ফরিদ মাহমুদ ক্ষতিগ্রস্ত চার পরিবারের ঘরবাড়ি পুনঃনির্মাণে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর আমলে নাথ পাড়াবাসীর জন্য নির্মিত শ্রী শ্রী ভদ্রকালী মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির পরিচালনা পর্ষদের নেতারাও তার সঙ্গে ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, বাবুল দাশ, আনিসুর রহমান মামুন, মনজুরুল আলম রিমু, ইয়াছিন ভুঁইয়া, জালাল আহমেদ, নৃপেন নাথ, বিজয় নাথ, মেম্বার বাবু দুলাল কান্তি নাথ, সুমন নাথ, সুভাষ নাথ, তপন নাথ, বিশ্বজিত ধর, সজল নাথ, কুশলব নাথ, লিটন দাশ, পিকলু নাথ, টুটুল নাথ, তরুণ নাথ, সনজিৎ নাথ, রাহুল নাথ, তুষার নাথ, রোপন নাথ, অসিত মজুমদার, প্রশান্ত নাথ, অজয় নন্দী ও পলাশ ধর।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.