আনোয়ারা তিশরী ত্রিপুরা ধাম আশ্রমের মহা নামযজ্ঞ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন তিশরী শ্রীশ্রী ত্রিপুরা ধাম আশ্রম’র ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৬ জানুয়ারী) আশ্রম প্রাঙ্গেণ এ মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন শ্রীমৎ স্বামী ভগবান চৈতন্য মহাদেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের দক্ষিণ জেলার সভাপতি বাবুল ঘোষ বাবুন।
উৎসব উদযাপন কমিটির সভাপতি খোকন দাশগুপ্ত’র সভাপতিত্বে, জুয়েল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিজয় চক্রবর্তী শাওন, গৌতম দাশ, প্রদীপ গাইন, কাঞ্চন দাশ, মিলন চৌধুরী, বিপ্লব দাশ, পংকজ দাশ, নবনির্বাচিত মেম্বার আবদুছ শুক্কুর, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, সাজু দাশ, কানন দাশ যীশু, মিটু মহাজন ও দীপঙ্কর দাশগুপ্ত।মহতী অনুষ্ঠানে ভক্তি মূলক গান পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। আশ্রম পরিচালনা কমিটি ও উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জাতি-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে মহানাম সংকীর্তন সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান।