কর্মচারীদের ন্যায্য সুবিধা বাস্তবায়নে সিবিএ নির্বাচন আবশ্যকঃ আ.জ.ম নাছির

বন্দরে স্বাধীনতা কর্মচারী পরিষদের কার্যালয় উদ্বোধন


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দরে কর্মচারী পরিষদের কার্যালয় “স্বাধীনতা কর্মচারী পরিষদ” এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শুক্রবার( ৩১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দর মেইন মার্কেট এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। বন্দর কর্মচারী পরিষদের সাবেক সহ-সম্পাদক মোঃ নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সিবিএ’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিবিএ’র সাবেক যুগ্ম সম্পাদক কাজী আবদুস সাদেক নান্না। বিশেষ অতিথি ছিলেন চসিক’র ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মু.আবদুল মন্নান, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাবিব শরীফ, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হারুন বাবর, পোর্ট মেইন মার্কেট দোকানদার কল্যাণ সমিতির সভাপতি হাজী আবদুল হাকিম, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সিএন্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন। বক্তব্য রাখেন সিবিএ’র সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির বলেন, বন্দরের কার্যক্রমে যাতে কোন ধরণের বিঘ্ন না ঘটে সেদিকে সর্বদা মনোযোগ দিতে হবে। বন্দরে কর্মচারীদের ন্যায্য সুবিধা ও অধিকার বাস্তবায়নে মেয়াদ শেষে নিয়মিত সিবিএ নির্বাচন অনুষ্ঠান আবশ্যক বলেও মন্তব্য করেন তিনি। কর্মচারীদের আশ্বস্ত করে তিনি বলেন, সিবিএ’র মেয়াদকাল শেষেও নির্বাচন অনুষ্ঠান না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। শিগগিরই নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে তিনি জানাবেন বলে কথা দেন। অনুষ্ঠানের প্রধান বক্তা সিবিএ’র সাবেক যুগ্ম সম্পাদক কাজী আবদুস সাদেক নান্না বলেন, স্বাধীনতা কর্মচারী পরিষদ কর্মচারীদের পরামর্শ ও আলোচনার কেন্দ্র হবে। কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উক্ত কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ফিতা ও কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মচারী নেতা সাইফুল ইসলাম রনি, হুমায়ুন কবির, জাহাঙ্গী আলম, মোঃ জালাল উদ্দিন, মোরশেদুল হাসান, শেখ ফরিদ মিঠু, রুপম ঘোষ, বাবু সবুজ কান্তি শীল, শফিউল আলম, নুরুল আলম বিপ্লব, মনিরুল হুদা, ফরিদুর রহমান, রিপন চৌধুরী, মঈন উদ্দিন, ফরহাদ উদ্দিন প্রমূখ। এছাড়া সিএন্ডএফ এজেন্ট সিবিএ’র সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএ’র সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.