আনোয়ারায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সভায় ৫ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ নির্বাচনকে ঘিরে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখা হয়।