বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্বাচনে সভাপতি মৃণাল সাঃ সম্পাদক প্রণব
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জুয়েলার্স সমিতি ( বাজুস) চট্টগ্রাম জেলা শাখার ২০২২-২০২৩ দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন মৃণাল সুধীর প্রণব পরিষদ। গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর রীমা কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট প্রদানের মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মৃণাল, সুধীর ,প্রণব পরিষদ ৩৫ জন কার্যকরী সদস্যের নির্বাচনে ২৬ সদস্য নির্বাচিত হয়ে বিজয়ী হন। যার মধ্য মৃণাল কান্তি ধর সভাপতি, সুধীর রঞ্জন বণিক সহসভাপতি ও বাবু প্রণব সাহা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
গতকাল ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় সমিতির বাজুস কার্যালয়ে চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মানিকের উপস্থিতিতে কর্মকর্তা পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত সদস্যবৃন্দ ভোট প্রদানের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
দীর্ঘ ২ বছর পর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে দায়িত্ব কারা নিচ্ছেন এই নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ও উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন ডাঃ দিলীপ রায় এবং আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন পবিত্র চন্দ্র ঘোষ। নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিদুল কান্তি ধর, দিলীপ ধর, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, হারাধন মহাজন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজল বণিক, প্রদীপ গুহ, হিরন্ময় ধর, হাজী নুরুল হক, শাহজাহান সিদ্দিকী লিটন, অমিত ধর, সুকুমার দে, খোকন ধর, সুজিত কুমার ধর এবং অর্থ সম্পাদক পদে নির্বাচির হয়েছেন প্রতাপ ধর। পরিষদে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মিননাথ ধর, স্বপন ধর, রাজীব ধর তমাল, মিন্টু ধর, রুবেল কান্তি ধর, শম্ভু ধর ও রণি বণিক।