আনোয়ারায় মসজিদে নামাজ পড়তে গিয়ে হামলা শিকার স্বতন্ত্র প্রার্থী


আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ৫নং বরুমচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন চৌধুরীর উপর হামলা করেছে আওয়ামী প্রার্থী সামছুল ইসলাম চৌধুরীর কর্মীরা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) প্রচারনার অংশ হিসেবে শাহাদাত হোসেন চৌধুরী স্থানীয় একটি মসজিদে কর্মী সমর্থকদের নিয়ে নামাজ পড়তে গেলে এই হামলার ঘটনা ঘটে।

এসময় হামলায় আহত হন স্বতন্ত্র প্রার্থীর বোন সহ ৩ কর্মী সমর্থক। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন চৌধুরী।

আহতরা হলেন, শাহাদাত হোসেন এর বোন শাহেদা(৪০), এহলাস (২২) ও জিকু (১৬)।

তিনি বলেন, প্রথমে তারা আমার প্রচারনায় বাঁধা প্রদান করে এবং মাইক ভাংচুর করে। পরে লোকজনকে নিয়ে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গেলে সামছুল ইসলাম এর লোকজন এসে আমার লোকজনকে মারধর করে বের করে দেয়। পরবর্তীতে আনোয়ারা থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

সর্বশেষ পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচাজ দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.