ওপিএ’র ট্রেজারার পদে নির্বাচিত হওয়ায় সজল চৌধুরীকে বিজয়’ ৭১ এর অভিনন্দন


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল এন্ড কলেজ” (ওপিএ’র) কার্যনির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনে এক বছর মেয়াদ কাল ট্রেজারার পদে নির্বাচিত হওয়ায় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য বিজয়’ ৭১ এর সভাপতি নাট্যজন সজল চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’ ৭১।

বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ টায় স্কুল অডিটোরিয়ামে নির্বাচন কমিটির আহবায়ক স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্ল্যাসিডস গোমেজ ও সকল শিক্ষক মন্ডলীদের উপস্থিতিতে নির্বাচিত হওয়ার পর মোমিন রোডস্থ বিজয়’ ৭১ সংগঠনের নিজ কার্যালয়ে সজল চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিজয়’ ৭১ এর প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর কে রুবেল, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম রাজীব সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। অভিনন্দন জানানোয় সংগঠনের নেতৃবৃন্দসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নির্বাচিত সজল চৌধুরী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.