আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভর্তি লটারি অনুষ্ঠিত


আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ জোবায়ের আহমেদ।

এবার ভর্তি ইচ্ছুক ৫৩৩জন শিক্ষার্থী আবেদন করেছিলো। এদের মধ্য থেকে ৭৪ ছাত্র ও ৭৪ ছাত্রী ভর্তি সুযোগ পেয়েছেন। এছাড়াও ১৫ ছাত্র ও ১৫ ছাত্রীকে অপেক্ষা মান তালিকায় রাখা হয়েছে ।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, রেল পথ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ডেজি চক্রবর্তী প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.