সিএমপি’র শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন


নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্যোগে সম্পন্ন হয়েছে শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার ( ১৮ ডিসেম্বর). চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবের আয়োজিত এ শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মেট্রোপলিটন শুটিং ক্লাব, চট্টগ্রামের সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর। আয়ার শিপিং সার্ভিসের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় শুটিং ক্লাবের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, পুনাক, সিএমপি, চট্টগ্রাম এর সভানেত্রী শরমিন জাহান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম সহ মেট্রোপলিটন শুটিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। চফফত


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.