বান্দরবানে অজ্ঞাতের গুলিতে পল্লী চিকিৎসক আহত
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলা সদরের টংকাবতী ইউনিয়নে পূনর্বাসন চাকমা পাড়া এলাকায় অজ্ঞাত পাহাড়ী সন্ত্রাসীদের গুলিতে একজন পল্লী চিকিৎসক আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
স্থানীয়দের সুত্রে জানাযায় ১৮ই ডিসেম্বর শনিবার সকাল আটটায় বান্দরবান সদর থানাধীন টংকাবতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পুনর্বাসন চাকমা পাড়ায় এই ঘটনাটি ঘটে।
আহতের নাম রিতু চাকমা (৫০) পিতা মিহাব চাকমা সে বান্দরবান সদর থানাধীন টংকাবতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পুনর্বাসন চাকমা পাড়ার বাসিন্দা।
সুত্রে আরো জানানো হয় রিতু চাকমাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি চালায় সন্ত্রাসীরা।
পরে অচেতন হয়ে গেলে মৃত ভেবে তাকে ফেলে চলে যায় সন্ত্রাসীরা।ঘটনা স্থল হতে তার পরীবারের সদস্য ও প্রতিবেশীরা আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে আমিরাবাদ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হহেছে বলে খবর পাওয়া যায়।
টংকাবতি ইউনিয়ন চেয়ারম্যান ফ্লুকাল জানান এক দল সশস্ত্র সন্ত্রাসী রিতু চাকমা (৫০) কে গুলি করেছে। তাকে তার পরীবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেছে বলে জানি। তার মৃত্যুর সংবাদ এখনো পর্যন্ত পাই নি।
উক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান বোধীপ্রীয় চাকমা রিতু নামে এক ব্যাক্তি গুলিবিদ্ধের খবর শুনেছি। তবে এ বিষয়ে তার পরীবারের সদস্য বা অন্য কেউ থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করে নি।