এ বি এম মহিউদ্দীন চৌধুরী বীর চট্টলার অবিসংবাদিত নেতাঃ স্মরণ সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদকঃ চট্টলবীর গনমানুষের অভিভাবক, সাবেক সফল মেয়র, বীর মুক্তিযোদ্ধা, এ বি এম মহিউদ্দীন চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় নগরীর বাকলিয়া থানাধীন বড় কবরস্থান পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত, আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির বাস ভবনে এ দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্জ্ব মোহাম্মদ শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ সিরাজুর রহমান, প্রধান আলোচক ছিলেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আলী নেওয়াজ।
প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ শহিদুল আলম বলেন, এবিএম মহিউদ্দীন চৌধুরী ছিলেন একজন সফল মুক্তিযোদ্ধা এবং অসাধারণ দেশপ্রেমিক নেতা। তিনি কেবল একজন আদর্শ নেতা হিসেবে নয়, নিজ এলাকা চট্টগ্রাম ও এর অধিবাসীর প্রতি ছিল তাঁর অপরিসীম ভালোবাসা। চট্টগ্রামের উন্নয়নে যে অসামান্য অবদান তিনি রেখেছেন তা কখনো চট্টগ্রামবাসী ভুলতে পারবে না। এসময় বক্তারা আরও বলেন, এ বি এম মহিউদ্দীন চৌধুরী বীর চট্টলার অবিসংবাদিত নেতা। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মহিউদ্দিন চৌধুরীর মতো নেতার
প্রয়োজন। দেশের জন্য তাঁর অবদান অপরিসীম। মহিউদ্দিন চৌধুরীর মতো ত্যাগী ও আদর্শবাদী নেতাকে আমরা হারিয়েছি। তার মতো নেতার আরও অনেকদিন প্রয়োজন ছিল।আজকের চট্টগ্রাম তাঁর উন্নয়ন প্রচেষ্টার অসামান্য ফসল। ইতিহাসের পাতায় তাঁর স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্জ্ব মোঃ ইউনুস কোম্পানির সভাপতিত্বে, ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সারোয়ার আলম ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোজ্জাফর আহমেদ, ওয়ার্ড সদস্য আবদুল জব্বার, অধ্যাপক সো লে মান রাজু, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, ১নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক মোঃ হারুন,, ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়া, ৩নং ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, সহ সম্পাদক এম ইলিয়াস চৌধুরী, মোঃ জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।