আনোয়ারা রায়পুর ইউনিয়নে নৌকার সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা রায়পুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান জানে আলম এর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রায়পুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে রায়পুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু হাসান কাশেমী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মন্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক।
সভায় বক্তারা দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়লাভ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।