রোয়াংছড়ি ছাত্রলীগ সভাপতির সুইসাইড নোট লিখে আত্মহত্যা


মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা রক্সি (২৯) নিজ বাড়িতে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে।

বৃহষ্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়িস্থ নিজ বাড়িতে তার রুমের দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রক্সির মা সকালে কাজে বাইরে যান। এ সময় রক্সি বাড়িতে একাই ছিলেন। মা কাজ থেকে ফিরে ছেলের রুম ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এরপর প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝোলানো রক্সির মরদেহ দেখতে পান তারা। মৃত্যুর আগে রক্সি নিজ হাতে একটি সুইসাইড নোট লিখে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তার হাতেই ছিলো লেখা সুইসাইড নোট তাতে লেখা ছিলো ‘সুস্থ মস্তিষ্কে এটা করিনি, ভূতে করেছিল। মা লাল আঙ্গুর আর হরলিক্স দিয়েছিল খাওয়ার পর সুস্থ বোধ করি। কিন্তু পরিস্থিতি এতই ভয়ে আর কিছুই চিন্তা করতে পারিনি। আমি বেইমান নই, বেইমান নই’।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন শেষে অনিক তঞ্চঙ্গ্যা রক্সি আতত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.