চট্টগ্রামে রেলক্রসিংয়ে নিহত ৩: বাসচালক গ্রেফতার


চট্টগ্রামের খুলশী রেলক্রসিংয়ে তিনজন নিহতের ঘটনায় বাসচালক শহিদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ৭-এর মিডিয়া কর্মকর্তা নিয়াজ মোঃ স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ ডিসেম্বর নগরীর খুলশী ঝাউতলা রেলক্রসিংয়ে দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার পর থেকে ওই বাসচালক পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে বিস্তারিত বিকেলে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে এ ঘটনায় ৫ ডিসেম্বর রাতে রেলওয়ে থানা পুলিশ অভিযুক্ত ওই বাসচালকের বিরুদ্ধে মামলা করে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় নগরীর খুলশী থানার ঝাউতলা জাকির হোসেন রেলক্রসিংয়ে নাজিরহাট থেকে আসা ডেমু ট্রেনের সাথে বাস, মাহিন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ট্রাফিক কন্সটেবল নিহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাহাড়তলী কলেজের এক ছাত্র এবং একজন ইঞ্জিনিয়ারও মারা যান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.