তৃতীয় দিনও বৃষ্টি, হোটেলবন্দি দুই দল


টানা বৃষ্টির কারণে মাত্র ৩৮ বল পরেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিলেন দুই আম্পায়ার। রোববারের বৃষ্টি অব্যাহত আছে সোমবার সকাল পর্যন্ত। সকাল সাড়ে নয়টায় খেলা শুরুর কথা থাকলেও হোটেল থেকে বের হতে পারেনি দুই দল।

ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ আপাতত দুই দলের খেলোয়াড়দের হোটেলেই থাকতে বলেছেন।

এরআগের দিন দুপুর থেকে টানা বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ানো সম্ভব নয়। দ্বিতীয় সেশনে মাঠে নামার পর ৬.২ ওভার খেলা হয়। তারপর আবার বৃষ্টি। তাই ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন দুই আম্পায়ার। ​আজ সকাল সাড়ে নয়টায় তৃতীয় দিনের খেলা শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারনে তা সম্ভব হয়নি।

গতকাল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। ১২টা ৫০ মিনিটে শুরু হওয়া খেলা আধঘন্টাও চললো না। ফের বৃষ্টি শুরু হয় মিরপুরে। তখনই আম্পায়ার খেলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যেই হাফসেঞ্চুরি তুলে নেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৮ রান। ৭১ রানে বাবর আজম এবং ৫২ রানে আজহার আলি অপরাজিত রয়েছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.