আনোয়ারায় ১০ ইউপিতে নৌকা পেলেন যারা


রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

সোমবার (৬ ডিসেম্বর ) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ১০ টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন ১নং বৈরাগ ইউনিয়ন নোয়াব আলী, ২নং বারশত ইউনিয়ন মোহাম্মদ আবদুল কাইয়ুম শাহ, ৩নং রায়পুর ইউনিয়নে জানে আলম, ৪নং বটতলী ইউনিয়নে এম এ মান্নান চৌধুরী, ৫নং বরুমচড়া ইউনিয়নে মো: শামসুল ইসলাম চৌধুরী, ৬নং বারখাইন ইউনিয়নে মোঃ হাসনাইন জলিল চৌধুরী, ৭নং আনোয়ারা সদর ইউনিয়ন অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়নে মোহাম্মদ আফতাব উদ্দিন চৌধুরী, ৯নং পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী, ১০নং হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন।

এর পরিপ্রেক্ষিতে রবিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড আনোয়ারা উপজেলার ১০টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বরএবং ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৫ জানুয়ারি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.