দেশে আসতে ৪৮ ঘণ্টা আগের করোনা রিপোর্ট দেখাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। আগে যা ছিল ৭২ ঘণ্টা।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার।
বুধবার দুপুরে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, আফ্রিকা থেকে আসা যে যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে তাহলে তাদের ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকতে হবে।