মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিনের কবরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, সকলের প্রিয় বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ সাহাবউদ্দিনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সংসদের জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। শুক্রবার ( ২৬ নভেম্বর) সকাল ১১টায় গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদনসহ খতমে কোরআন, মুনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মৌলভী নূর উল্লাহ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা ইউনিটের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা নাসির উদ্দন, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ হারুন, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন গেদু, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দিলীপ কান্তি দাশ, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আ.জ.ম ছাদেক, বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা হাজী আবদুস সালাম, উপজেলা কমান্ডারদের পক্ষে কমান্ডার কবির আহমদ, কমান্ডার আবু তাহের এলএমজি, কমান্ডার আবু জাফর, কমান্ডার মোঃ মহিউদ্দিন, কমান্ডার জাফর আলী হিরু, কমান্ডার আকতার আহমেদ সিকদার, কমান্ডার বন গোপাল দাশ, কমান্ডার সিরাজুল ইসলাম, কমান্ডার নুরুল মোস্তফা, কমান্ডার আজিজুল হক, কমান্ডার মাহাবুবুর রহমান, কমান্ডার আহম্মদ ছফা, মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল করিম, মুক্তিযোদ্ধা কামাল পাশা, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্চু, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক (যুদ্ধাহত) প্রমূখ। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য হাইওয়ে পুলিশ ও স্থানীয় পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান বীর মুক্তিযোদ্ধারা। উল্লেখ্য যে, চলতি সালের ২৩ এপ্রিল নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবউদ্দিন।